২৯ মে ২০২৩


কোম্পানীগঞ্জে ৬০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৩

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : কোম্পানীগঞ্জে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১টি পিকআপ ভ্যান, ৬০ বস্তা ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার দলইরগাঁও গ্রামের মৃত মকবুল আলী ছেলে মোঃ শেখ উদ্দিন(৫১), একই গ্রামের কুতুব উদ্দিন ছেলে আব্দুর রহিম(২১) ও কালাইগুল গ্রামের আব্দুল ছত্তার ওরফে কালা মিয়ার ছেলে শাহ আরফিন (১৯)।

রোববার রাতে উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়ন এর অন্তর্গত পূর্ণাচ্ছগ্রাম এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে খাগাইল থেকে তোয়াকুল যাওয়ার রাস্তার বালিদ্বার ব্রীজ এর নিকট থেকে তাদের আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত দের জিজ্ঞাসাবাদে তারা উক্ত মালামালসমূহ বিক্রয়ের জন্য ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনিয়া নিজেদের হেফাজতে রেখেছিল বলে স্বীকার করে।

আটককৃত ৩জনসহ অজ্ঞাতনামা আরো ১/২ জনকে আসামী করে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন