১১ ডিসেম্বর ২০২১


‘পাগলা শয়তানের মতো উদযাপন করতে পারেন জেরার্ড’

শেয়ার করুন

ক্রীড়া ডেস্ক : লিভারপুলের কিংবদন্তি তিনি। অ্যানফিল্ডে তাই অনেক স্মৃতি স্টিভেন জেরার্ডের। শনিবার আবারও সেখানে ফিরছেন তিনি। খেলোয়াড় হিসেবে তো নয়ই, প্রতিপক্ষ অ্যাস্টন ভিলার কোচ হিসেবে ফিরবেন তিনি। কেমন অনুভূতি হবে জেরার্ডের? লিভারপুলের বিপক্ষে গোল করলে কি স্টিভেন জেরার্ড উদযাপন করবেন?

সেটাকেই বা কীভাবে মেনে নেবেন লিভারপুল সমর্থকরা। তবে জেরার্ড চাইলে লিভারপুলের বিপক্ষে অ্যাস্টন ভিলার গোলের পর ‘পাগলা শয়তান’-এর মতো উদযাপন করতে পারেন। এমনটি বলেছেন লিভারপুলের বর্তমান কোচ জেরার্ড।

তিনি বলেন, ‘জেরার্ড দারুণ একজন ছেলে। সে এখানে ফুটবল ম্যাচই জিততে আসবে। আমার এখনও মনে আছে ডর্টমুন্ডে গিয়ে যখন গোল করলাম। আমি তখন সব গল্প ভুলে গেলাম এবং পাগলা শয়তানের মতো উদযাপন করলাম। সেও এটা করতে পারে। কিন্তু আমি শুধু প্রত্যাশা করব সেটা যেন সে না করতে পারে।’

শেয়ার করুন