২৯ মে ২০২৩


দোয়ারাবাজারের সুরমা ইউনিয়নের উন্মুক্ত বাজেট সভা

শেয়ার করুন

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সুরমা ইউনিয়ন পরিষদের হলরুমে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়।

সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশীদ’র সভাপতিত্বে ১ কোটি ৫৩ লক্ষ ১৪ হাজার ২৮ টাকার বাজেট ঘোষণা করেন, ইউনিয়ন সচিব সামছুল আলম। এর মধ্যে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৩ হাজার ৫ শত ৯৯ টাকা। এ সময় উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব সহ-সভাপতি শাহজাহান আকন্দ, সাধারণ সম্পাদক এনামুল কবির মুন্না, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ্ মাশুক নাঈম, ইউপি সদস্য আহসান উদ্দিন, শাহজান মিয়া, হাছন আলী, মনির উদ্দিন, জামাল উদ্দিন, আব্দুল হামিদ, শেফালি আক্তার, সকল ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শতাধিক লোক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন