২৭ মে ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বজ্রপাতে আল আমিন (২৭) নামে এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। নিহত আল আমিন উপজেলাে উত্তর কলাউড়া গ্রামের ফাইজুল হকের ছেলে।
শনিবার দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া কালা-চান্দের হাওরে ধানী জমিতে ধান কাটতে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয়রা জানায়, সকালে বাংলাবাজার ইউনিয়নের উত্তর কলাউড়া কালা-চান্দের হাওরের জমিতে ধান কাটতে যান কৃষি শ্রমিক আল আমিন। ধান কাটা সময় প্রচণ্ড বাতাস শুরু হয়। সেই সাথে হালকা বৃষ্টিও হয়। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।
দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর বিষয়টি নিশ্চিত করেন।