২১ মে ২০২৩


কোম্পানীগঞ্জে ৬ জুয়াড়ী গ্রেফতার

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে নগদ টাকাসহ ৬ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২০ মে) রাতে পশ্চিম ইসলামপুর ইউনিয়নের লাছুখাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- আবুল বাশার (৫০), বাবুল হোসেন (88), আব্দুল্লাহ মামুন (৩৫), মোঃ সাদ্দাম হোসেন (৩৫), শুকুর মিয়া (৩৯), সহিদ মিয়া (৪৫)।

থানা পুলিশ জানায়, কোম্পানীগঞ্জ থানার এসআই শাহ আলম ভূইয়ার নেতৃত্বেএকদল পুলিশ এ অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলায় ব্যবহৃত ৩ বান্ডিল কাগজের তাস, নগদ ৩ হাজার টাকা, ১ টি প্লাস্টিকের চট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত জুয়া মামলা রুজু করা হয়েছে জানিয়ে এসআই শাহ আলম ভূইয়া বলেন, আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন