১৩ এপ্রিল ২০২৩
মোহাম্মদ শাহ আলম, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে সুব্ররত দাশ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এঘটনায় উভয় পক্ষে আরো অন্তত অর্ধশত ব্যাক্তি আহত হওয়ছেন। সংঘর্ষের সাথে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষনিকভাকে হতাহত ও আটককৃতদের বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে বানিয়াচং উপজেলার মশাকলি গ্রাম এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মশাকলি গ্রামের সুধাম দাশ ও গৌরাঙ্গ দাশের মধ্যে একটি মাছ ধরার ডোবা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের সকালে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অর্ধশত লোক আহত হন পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সৃব্ররত দাশ এর মৃত্যু হয়। এঘটনায় গুরুতর আহত ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের সাথে জড়িত ৮ জনতে হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে আটক করেছে পুলিশ।
বানিয়াচং-আজমিরীগঞ্জের (সার্কেল) সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বিষয়টি নিশ্চিত করেছেন।