১২ নভেম্বর ২০২৩


তাহিরপুর সীমান্তে চোরাইপথে কয়লা আনতে গিয়ে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

শেয়ার করুন

 

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : ভারত থেকে চোরাইপথে কয়লা আনতে গিয়ে পাহাড়ের পুরনো গর্তের মধ্যে পড়ে মাটিচাপায় এক কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার ভোররাতে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক নুরুল হক (২০) উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পূর্ব পাড়ার আব্দুল খালেকের ছেলে।

এ বিষয়ে সুনামগঞ্জ ২৮-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুবুর রহমান জানান, শুনেছি বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: ভয়াবহ সঙ্কটের মুখে সিলেটের অর্থনীতি

তাহিরপুর থানার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এএস // আতারা

শেয়ার করুন