১৯ মে ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নে প্রভাত সরকার (৬৭) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত প্রভাত সরকার উপজেলার হরিপুর গ্রামের মৃত দীরেশ সরকারের পুত্র। তিনি ছাতক সিমেন্ট কারখানায় (অবঃ) প্রাপ্ত কর্মী ছিলেন।
শুক্রবার ভোর সময় মধ্যনগর সদর ইউনিয়নে ৭নং ওয়ার্ডের হরিপুর গ্রামে এঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সূত্রা জানায়, প্রতিদিনের মতো তার নিজ বসত ঘরে শুইতে যান এবং ভোর সময় নিহতের স্ত্রী স্বামী প্রভাত সরকারকে বিছানায় না দেখতে পেয়ে স্ত্রী রমা রানী খোঁজাখুঁজি করতে থাকেন।এরপর বাড়ির সম্মুখে ছোটভাই সুখময় সরকার(কাচা মনি)র একটি টিনের চালের পাকা ঘরের বারান্দায় বর্গার সাথে সাদা নতুন রশ্মি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রায় ৩বছর পুর্বে স্ট্রোক করে অনেকটা শারীরিক অসুস্থ্য হন।
মধ্যনগর থানার ওসি মোঃ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি নিজে পরিদর্শন করি।অনুসন্ধানে আত্মহত্যা বলেই প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।পরিবারের কারো কোন অভিযোগ নেই।