১৪ মে ২০২৩
ডেস্ক রিপোর্ট : ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে সিলেটের আবহাওয়া অনুকুলে না থাকাক আশঙ্কায় ১৫ মে সোমবারের এসএসসির পরীক্ষা স্থগিত করেছে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। তবে ১৬ মে’র থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে।
রোববার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল স্বাক্ষরিক এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে- স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।