২১ এপ্রিল ২০২২
আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ হাজার ২২৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৩১ হাজার ৭৩৯ জনে। এছাড়া একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৯ লাখ ৪ হাজার ৭৪ জন। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ কোটি ৬৮ লাখ ১ হাজার ৫৬৫ জনে।
বৃহস্পতিবার সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য পাওয়া গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ লাখ ৭৩ হাজার ৭২০ জন মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ৪৫ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার ৬৩৮ জন। বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ কোটি ১৬ লাখ ৭৫ হাজার ১৮৮ জন। এই রোগীদের মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ৪ কোটি ১৬ লাখ ৩৩ হাজার ৩৯৯ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ৪১ হাজার ৭৮৯ জন।
এর আগের দিন বুধবার বিশ্বব্যাপী করোনায় ২ হাজার ৩৩০ জনের মৃত্যু এবং ৫ লাখ ৯৭ হাজার ৮৮৯ জন আক্রান্ত হয়েছিলেন।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী- জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ২৩৩ জন এবং মারা গেছেন ৩৬১ জন। ফ্রান্সে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৭১১ জন এবং মারা গেছেন ২২৭ জন।দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ১১ হাজার ২৮০ জন এবং মারা গেছেন ১৬৬ জন। যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ২৮২ জন এবং মারা গেছেন ৩৩৮ জন। জাপানে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ২৮২ জন এবং মারা গেছেন ২৬ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৮৪৮ জন এবং মারা গেছেন ২০৫ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৩২৫ জন এবং মারা গেছেন ৩৮ জন। যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৫৬৫ জন এবং মারা গেছেন ৪০৮ জন। জাপানে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৬৩১ জন এবং মারা গেছেন ৫৩ জন। ব্রাজিলে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৬৯৯ জন এবং মারা গেছেন ২০৪ জন। থাইল্যান্ডে সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৪৫৫ জন এবং মারা গেছেন ১২৮ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৯৪৫ জন এবং মারা গেছেন ৫০৮ জন।
এছাড়া রাশিয়ায় ২২৩, কানাডায় ১১৩, গ্রিসে ৬৪, ইন্দোনেশিয়া ৩৭, ভারতে ৩৩, অস্ট্রিয়ায় ৩১, পোল্যান্ডে ৩১, হাঙ্গেরি ২৩, মেক্সিকোতে ২৪, ইরানে ১৯, তুর্কিতে ১৮ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।