১১ মে ২০২৩


ছাতকে ভিজিডি কার্ড প্রদানে অনিয়মের অভিযোগ

শেয়ার করুন

ছাতক ( সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউ/পি সদস্য মুজাক্কির হোসেন-এর বিরুদ্ধে ভিজিডি কার্ড প্রদানের বিভিন্ন অনিয়মের স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। ধনাঢ্য প্রবাসীর স্ত্রী ও নিজ আত্মীয়-স্বজনদের নিয়মবহির্ভূতভাবে কার্ড বিচতরণ করেছেন।এই মর্মে গত ৭মে সুনামগঞ্জের জেলা প্রশাকের কাছে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, সুনামগঞ্জের উপজেলার ৮নং খুরমা দক্ষিণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউ/পি সদস্য মুজাক্কির হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে নিজ ওয়ার্ডের অর্ন্তভূক্ত সবকটি গ্রামে সমভাবে ভিজিডি কার্ড দেন না। তিনি সরকারি বিভিন্ন বরাদ্দ দিতে জনসাধারণের কাছ থেকে ঘুষ নিয়ে তাদের নাম অর্ন্তরভূক্তি করেন। এমনকি ২০২৩-২৪ সনের ভিজিডি ১০টি কার্ড বরাদ্দ পেয়ে দুটি গ্রামকে বাদ দিয়ে ৯টি কার্ড তাহার নিজ গ্রামের মামাতো ভাইদের স্ত্রী একই বাড়ীর বাসিন্দা হাছিনা বেগম, খালেদা বেগম ও তাহার নিজ দুই চাচি একই বাড়ির বাসিন্দা রোজিনা বেগম ও ছালেখা বেগম ছাড়াও দুই নিকট আত্মীয় শিল্পী বেগম ও নাজমা বেগম, ধনাঢ্য মহিলা সুপ্তি রানী ও মর্যাদ গ্রামে দুবাই প্রবাসী মিলন মিয়ার স্ত্রী খালেদা বেগমকে কার্ড দিয়েছেন।

ইউপি মেম্বার মুজাক্কির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, আমার ওয়ার্ডে কার্ড পাওয়ার যোগ্য আছে ৪শ জন। ৯টা কার্ডে দিয়ে আর ক’জনকে বুঝ দিবো। তিনি আরও বলেন, সুপ্তি রানির ঘর তার এক আত্মীয় দিয়েছে। তার স্বামী দরিদ্র দিন মজুর। তাই আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে তা’ সত্য নয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ইসলাম উদ্দিন জানান, আমাদের কাছে এরকম কোন অভিযোগ এখনো পৌছায়নি। অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে গৃহিত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
তবে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

শেয়ার করুন