৬ ডিসেম্বর ২০২৩
প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক : মাল্টার ভিসা না হওয়ায় সিলেটে আত্মহত্যা করেছেন এক তরুণ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর মেজরটিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মাহমুদ হোসেন বেলাল (২৬)।তিনি মেজরটিলা নুরপুর এলাকার মৃত আব্দুল মতলিবের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, উন্নত জীবনের আশায় ইউরোপের দেশ মাল্টায় যেতে ভিসা প্রসেসিং করছিলেন বেলাল। সম্প্রতি মাল্টার ভিসা রিফিউজ হওয়ায় চরম হতাশ হয়ে পড়েন তিনি। এক পর্যায়ে
মঙ্গলবার দুপুর ১টার দিকে সবার অজান্তে ঘরের মধ্যে গলায় ফাঁস দেন বেলা। পরে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে প্রেরণ করেছে।
এএস // আতারা