১১ অক্টোবর ২০২৩


কীটনাশক খেয়ে গৃহবধূর আত্মহত্যা

প্রতীকী ছবি

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের আজমিরীগঞ্জে কীটনাশক খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় বড়হাটি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত মমতাজ বিবি (৪৫) জলসুখা ইউনিয়নের নোয়াগড় বড় হাটি গ্রামের মৃত কলমধর উল্লার স্ত্রী।

জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪ টার দিকে মমতাজ বিবি নিজ বাড়িতে সকলের অগোচরে ইঁদুর মারার বিষ (বুলেট) খেয়ে ছটফট শুরু করেন। বিষয়টি পরিবারের লোকজনের নজরে আসলে তাৎক্ষণিক তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে মমতাজ বিবির অবস্থা অবনতির দিকে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণের নির্দশ দেন । এসময় হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়েন মমতাজ।

বিষয়টি নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডালিম আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসে। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এএস // আতারা

শেয়ার করুন