১ আগস্ট ২০২২


ভোলাগঞ্জ শুল্ক কাস্টমস স্টেশন দিয়ে চুনাপাথর আমাদানি শুরু

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ শুল্ক কাস্টমস স্টেশন দিয়ে আবারও শুরু হয়েছে চুনাপাথর আমদানি।২৩ দিন বন্ধ থাকার পর ১ আগষ্ট সোমবার সকাল থেকে বাংলাদেশে প্রবেশ করে চুনাপাথর বুঝাই ট্রাক গাড়ি।গত মাসের ৮ জুলাই বন্ধ হয় ভারত থেকে চুনাপাথর আমদানি কার্যক্রম।

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপ জানায়, একদিন এই স্থলবন্দর দিয়ে পাথর আমদানি বন্ধ থাকলে সরকার প্রায় ২ লক্ষ টাকার টেক্স থেকে বঞ্চিত হয়।এরই সাথে প্রায় ২০ হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে।

স্থানীয়রা জানান, ভারতের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে তাদেরই একপক্ষ রাস্তা বন্ধ করে রেখেছিল। তবে কাস্টমস সুপার আহমদ আলী খান জানান, ভারতের ইমপোর্ট এক্সপোর্ট অ্যাসোসিয়েশন চিঠি দিয়ে পাথর রপ্তানি বন্ধের বিষয়টি জানিয়েছিল। এর বাহিরে আর কোন কারণ তারা জানায়নি। সোমবার সকাল থেকে আগের মতো আবারও ভারতীয় গাড়ি বাংলাদেশে প্রবেশ করা শুরু করছে।

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি কারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু জানান, রাস্তা মেরামতের জন্য ভারত পাথর রপ্তানি বন্ধ রেখেছিল। গত ৩ দিন আগে তারা চিঠি দিয়ে জানায় সোমবার থেকে আবারও পাথর আসবে বাংলাদেশে। এদিন সকাল থেকে আগের মতোই পাথর আমদানি শুরু হয়েছে।

শেয়ার করুন