৩০ জুন ২০২১


বিশ্বম্ভরপুরে পানিতে ডুবে দুই ভাই নিখোঁজ

শেয়ার করুন

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ার চরে পানিতে ডুবে দুই ভাই নিখোঁজ রয়েছে। নিখোঁজরা হলেন- মেরাজুল ইসলাম ও খাইরুল ইসলাম

বুধবার দুপুর পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। এর আগে মঙ্গলবার বিকেলে তারা নিখোঁজ হন। পরে তাদের অভিভাবকরা অনেক খোঁজাখুজি করেও তাদের সন্ধান পাননি।

স্হানীয়রা জানান, উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের মিচারচর গ্রামের বাসিন্দা সবজি ব্যবসায়ী মুস্তফা মিয়ার ছেলে মেরাজুল ইসলাম (১২) ও খাইরুল ইসলাম (৭)।

মুস্তাফা মিয়া তার দুই ছেলেকে নিয়ে বাজারে যান। পরে ছোট ছেলে খাইরুল ইসলাম বাবার কাছ থেকে নদীর পাড়ে গেলে ফিরতে দেরি করায় তার বড় ভাই মেরাজুল ইসলাম খাইরুলকে খুঁজতে গিয়ে সেও আর ফিরে আসেনি। পরে গতকাল থেকে এ পর্যন্ত অনেক খোঁজাখুজি করেও তাদের কোনো সন্ধান পায়নি পরিবার।

বুধবার সকালে তারা স্হানীয় চেয়ারম্যানের মাধ্যমে থানায় অভিযোগ জানান। সুনামগঞ্জে মূষল ধারে বৃষ্টি হওয়ার ফলে হাওরের পানি বেড়ে চারিদিকে প্লাবিত হয়েছে। তাই সন্দেহ করা হচ্ছে বাজারের পাশের নদীতেই ডুবে গেছে দুই ভাই। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ওই স্হানে উদ্ধার তৎপররা চালাচ্ছে।

বিশ্বম্ভরপুর থানার ওসি মো. ইকবাল হোসেন বলেন, আমাকে স্থানীয় চেয়ারম্যান ও ইউএনও সাহেব বিষয়টি জানিয়েছেন, পরে আমরা ফোর্স পাঠিয়েছি ঘটনাস্থলে। ফায়ার সার্ভিসের মাধ্যমে উদ্ধার কাজ চলছে।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদি উর রহিম জাদিদ বলেন, আমরা ঘটনাস্থলে আছি। ডুবুরিদের সাহায্যে শিশুদের উদ্ধারের চেষ্টা চলছে।

শেয়ার করুন