২৪ ফেব্রুয়ারি ২০১৮


শাবিতে বাংলা বিভাগের প্রধান হলেন অধ্যাপক ড. আশ্রাফুল করীম

শেয়ার করুন

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলা ‘বিভাগের প্রধান’ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. মো: আশ্রাফুল করীম। ২২ ফেব্রুয়ারি আগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্যের মেয়াদ শেষ হলে তিনি  বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২০০৫-০৬ শিক্ষাবর্ষ থেকে যাত্রা শুরু করা এ বিভাগের প্রথম ৯বছর বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অধ্যাপক ড. মো: আব্দুর রহিম।

অধ্যাপক ড. মো: আশ্রাফুল করীম বলেন, বিভাগীয় প্রধানের কাজ হচ্ছে বিভাগের সাথে সংশ্লিষ্ট সকল শিক্ষক-শিক্ষার্থীদের সেবা প্রদান করে যাওয়া। আমার দায়িত্ব পালনকালে সেই কাজটা যথাযথভাবে পালন করার চেষ্টা করব।

তিনি বলেন, একটি বিভাগের প্রধান কাজ হচ্ছে শিক্ষা-গবেষণা। শিক্ষা-গবেষণায় এই বিভাগকে আরো সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। প্রতিষ্ঠার পর থেকেই ক্লাসরুম, সেমিনার, লাইব্রেরি রুমসহ তীব্র স্থান সঙ্কটে ভোগান্তিতে ছিল এ বিভাগ।

বর্তমানে একাডেমিক ভবন বি এর তৃতীয় ও চতুর্থতলায় কয়েকটি রুম নিয়ে এ বিভাগ শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাছাড়া একাডেমিক ভবন ‘এ’তে একটি সেমিনার রুমসহ কয়েকটি শিক্ষকদের বসার রুম রয়েছে এই বিভাগের।

অধ্যাপক ড. মো: আশ্রাফুল করীম বলেন, আমি চেষ্টা করব এই বিভাগের সকল সমস্যার সমাধান করে শিক্ষা-গবেষণার কাজকে সামনের দিকে এগিয়ে নিতে। আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের ফ্রেশরুমের সুষ্ঠু ব্যবস্থা ছিলনা।

“আমরা ইতোমধ্যে নিজ উদ্যোগেই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ফ্রেশরুমের সুষ্ঠু ব্যবস্থা করেছি। তাছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিশ্চিত করে বিভাগের সমাগ্রিক উন্নয়নকে এগিযে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করব। “

শেয়ার করুন