২০ আগস্ট ২০২১


সিলেটে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে গত এক দিনে কমেছে শনাক্ত ও মৃত্যু হার। ওই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩২১ জনের। মারা গেছেন ৭ জন। মৃত্যুবরণকারীদের মধ্যে ৬ জন সিলেট জেলার বাসিন্দা, ১ জন সুনামগঞ্জের।

শুক্রবার সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।

এদিকে, নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ১৫৫ জন, সুনামগঞ্জে ৩৬, হবিগঞ্জে ৩৮ ও মৌলভীবাজারে ৪৮ জনের করোনা শনাক্ত হয়। এছাড়াও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৮ শত ৪১ জন। যার সর্বোচ্চ সিলেট জেলায় ২৭ হাজার ১ শত ৪৯ জন, সুনামগঞ্জে ৫ হাজার ৮ শত ৭৮ জন, হবিগঞ্জে ৬ হাজার ১ শত ১৩ জন, মৌলভীবাজারে ৭ হাজার ৩ শত ৯৭ জন।

আর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪ হাজার ৩ শত ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের দেওয়া তথ্যমতে সিলেটে মোট প্রাণহানি হয়েছে ৯৬০ জনের। যার সর্বোচ্চ সিলেট জেলায় ৭০০ জন, সুনামগঞ্জে ৬৪ জন, হবিগঞ্জে ৪৬ জন, মৌলভীবাজারে ৬৯ জন এবং সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোট ৮১ জনের প্রাণহানি হয়েছে করোনায়।

অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৬১১ জন। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪২ জন।

শেয়ার করুন