৩০ জানুয়ারি ২০২৩


ভিআইপি বক্সে প্রবেশের আগেই পাপনের অঘটন

শেয়ার করুন

মোঃ ফারুক মিয়া, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে : সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিসিবি কর্মকর্তাদের অনুপস্থিতি, এবারের বিপিএল নানা কারণে সমালোচিত হয়েছে দর্শকদের কাছে। আম্পায়ারিং, মাঠের টিকেট সমস্যা, বিদেশি খেলোয়াড়দের সাথে ফ্র্যাঞ্চাইজির যোগাযোগ নিয়ে অভিযোগ সহ, সিলেটের মাঠে সাইড পর্দায় বাঁশের ব্যবহার।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিসিবি কর্মকর্তাদের অনুপস্থিতি। ঢাকা ডমিনেটর্স-রংপুর রাইডার্স ম্যাচ শুরুর আগ মুহুর্তে সিলেটে এসে পৌছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সোমবার দুপুরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসেন পাপন। পাপনকে স্বাগত জানাতে স্টেডিয়ামের নানা প্রান্তে টাঙানো হয় প্ল্যাকার্ড। স্টেডিয়ামে ঢোকার মূহুর্তে অঘটনের স্বীকার হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ভিআইপি বক্সে ঢোকার আগে সিঁড়িতে পা পিছলে পড়ে যান নাজমুল হাসান পাপন। কিন্তু এতে কোনো দুর্ঘটনা বা আঘাত পাননি, সঙ্গে সঙ্হেনউঠে দাড়ান এবং ভিআইপি বক্সে ঢোকেন। সিলেট আন্তজার্তিক স্টেডিয়ামে বিপিএলের প্রতি সিলেটবাসীর আগ্রহ থাকলেও বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেছেন দর্শকরা । সিলেট আন্তজার্তিক ভেন্যুর গ্যালারি ভর্তি দর্শকের উপস্থিতি দেখতে মাঠে বসে দেখতে ঢাকা থেকে আসেননি বিসিবির কোনো কর্মকর্তা। সভাপতি সহ দেখা মেলেনি গভর্নিং কাউন্সিলের কোনো সদস্য।

সিলেটে ম্যাচ সংখ্যা কম ও টিকেট বাণিজ্য নিয়ে হতাশার কথা বলেন ক্রিকেটপ্রেমীরা। অনেকেই প্রশ্ন তোলেন বিসিবি নাকি সিলেটকে দেখছেন আলাদা চোখে যদিও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম অনেকের কাছেই প্রশংসার দাবিদার রাখেন।

শেয়ার করুন