২৩ এপ্রিল ২০২৩


সিলেটে মুষলধারে বৃষ্টি, বজ্রাঘাতে ১০ জনের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে মুষলধারে বৃষ্টি ও ঘন ঘন বজ্রাঘাতে ১০ জনের মৃত্য ঘটেছে। মৃতদের মধ্যে সিলেটে ২জন, সুনামগঞ্জে ৬জন এবং মৌলভীবাজারে ২ জন।

রোববার সকাল ৯ টা থেকে ১২ টা ৩ ঘণ্টায় মৃত্যুর ঘটনা ঘটে। এ সময়ে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে সিলেট আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে।

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার মোহাম্মদপুর এলাকার বজ্রপাতে আনছার আলী (৭০) নামে এক কৃষকের মুত্যু ঘটে। একইদিন দক্ষিণ সুরমার সমজপুর গ্রামে বজ্রপাতে সুমনের মা নামে পরিচত এক মহিলার (৬০) মৃত্যু ঘটে।

সুনামগঞ্জ জেলার তাহিরপুর, দোয়ারা বাজার ও ছাতক উপজেলায় পৃথক বজ্রপাতে ছয় কৃষকের মৃত্যু ঘটে। হাওরে ধান কাটা ও মাড়াই করার সময় বজ্রাঘাতে তারা মারা যান।

ছাতকে নিহতরা হচ্ছেন উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের দক্ষিণ বড়কাপন মাঝপাড়া গ্রা‌মের মৃত ইদ্রিস আলীর পুত্র মোহাম্মদ আরশ আলী (৬২)। একই ইউনিয়নের দেবের গাও, গ্রা‌মের হোছাম উদ্দিনের পুত্র মহিম উদ্দিন (১৭) । উপ‌জেলার চরমহল্লা ইউনিয়নের চরদুলভ গ্রা‌মের মোস্তফা মিয়ার পুত্র আব্দুস সামাদ ২৬।

দোয়ারা বাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রনভূমি গ্রামের তারা মিয়া ও দেওরা হাওরের মিলন মিয়া ওরফে কালা।

তাহিরপুর উপজেলার গোলাঘাট হাওরে ধান কাটতে গিয়ে রমজান মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়। এসময় অপর কৃষক মুকিত মিয়া দগ্ধ হয়ে গুরুতর আহত হন।

মৌলভীবাজারের কমলগঞ্জে গরু চরাতে গিয়ে বজ্রপাতে সোম শব্দকর (৪২) নামে এক কৃষক কৃষকের মৃত্যু ঘটে। এ সময় তার একটি গরুও মারা গেছে। নিহত সোম শব্দকর উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়নের উত্তর তিলকপুর গ্রামের মৃত গিরীন্দ্র শব্দকরের ছেলে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

একইদিন জেলার শ্রীমঙ্গলের হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রিয়াজ উদ্দিন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হন জায়দর মিয়া (৫০) নামে আরেকজন। রোববার সকালে উপজেলার ৩ নং সদর ইউনিয়নের পশ্চিম শ্রীমঙ্গল লালবাগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াজ উদ্দিন শ্রীমঙ্গল লালবাগ এলাকার মহব্বত আলীর ছেলে।

 

শেয়ার করুন