৯ জানুয়ারি ২০২৩


রাজনগরে ইয়াবাসহ নারী মাদকবিক্রেতা আটক

শেয়ার করুন

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ২৭০ ইয়াবাসহ কুলসুম বেগম (৪০) নামে এক নারী মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার উপজেলার পৈতুরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাজনগর থানার ওসি বিনয় ভূষন রায় জানান, রোববার দিনগত রাত ২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের তঞ্জব আলির বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রয়েছে। পরে উপ-পরিদর্শক (এসআই) সুলেমান আহমেদ সঙ্গীয় ফোর্সসহ পৈতুরা গ্রামের তঞ্জব আলির বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তঞ্জব পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ কুলসুম নামে এক নারীকে আটক করে।

পরে আটক কুলসুমের দেখানো মতে তার বাড়ি তল্লাশি করে ২৭০ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ হাজার টাকা। আটক কুলসুম ও পলাতক তঞ্জবকে আসামি করে রাজনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আটক কুলসুমকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামি তঞ্জবকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন