১৩ আগস্ট ২০২০


গোয়াইনঘাটে ‘আল্লাহর দলের’ এক সদস্য আটক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট থেকে মানিক মিয়া (৩৭) নামে জঙ্গি সংগঠন আল্লাহর দলের একজন সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। এসময় তার কাছ থেকে দাওয়াতি কার্যক্রমে ব্যবহৃত দু’টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

বুধবার গোয়াইনঘাট থানাধীন রাধানগর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এটিউই’র পরিদর্শক মো. হারুন অর রশিদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে এটিইউ’র একটি দল অভিযান চালিয়ে মানিক মিয়াকে আটক করে। তিনি ‘আল্লাহর দল’ সিলেট জেলার দাওয়াহ শাখার প্রধান। তিনি সিলেট মেট্রোপলিটনের পুলিশের (এসএমপি) শাহপরান থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার পলাতক আসামি। আটক মানিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন