২০ এপ্রিল ২০২৩
ডেস্ক রিপোর্ট :পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরীর ২ শতাধিক বস্তিবাসী ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের মাঝে ঈদ উপহার স্বরুপ নতুন কাপড় বিতরণ করেছে বাংলাদেশ মসজিদ মিশন সিলেট মহানগর শাখা। ঈদ উপলক্ষে বুধবার নগরীর পৃথক ৪টি পৃথক স্থান শিবগঞ্জ, শাহজালাল উপশহর, বালুচর ও লামাপাড়া এলাকার ২ শতাধিক বস্তিবাসী সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ করা হয়।
মসজিদ মিশন সিলেটের সভাপতি মাওলানা অলিউর রহমান সিরাজীর সভাপতিত্বে ও ব্যবসায়ী মুহাম্মাদ আবু হাসানের পরিচালনায় নগরীর শিবগঞ্জ এলাকায় শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী ও নগরীর বন্দরবাজার হাজী কুদরতুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপশহর এফ- ব্লক জামে মসজিদ কমিটির সেক্রেটারী বদরুল আমীন হারুন।
পৃথক স্থানে কাপড় বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট মুরুব্বি আনোয়ার আলী, সমাজসেবী হামিদ বক্স মুহিন, আহমদ আল মাসুদ, মু. আবু হাসান, সাইফুল্লাহ মোহাম্মাদ তোফায়েল, জাহাঙ্গীর হোসাইন, মাওলানা কমর উদ্দিন, আব্দুল মালিক ফরিদ, মাশারুল হক, ক্বারী আশরাফ, তাহের হাসান ওম রুবেল মিয়া প্রমূখ।
ঈদ উপহার বিতরণকালে অতিথিবৃন্দ বলেন, ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মানে দেশের সর্বস্থরের জনগনের আন্তরিক অংশগ্রহন প্রয়োজন। বাংলাদেশ মসজিদ মিশন নববী আদর্শে একটি শান্তিময় কল্যান রাষ্ট্র গঠনের অংশ হিসাবে দেশের বঞ্চিত জনগোষ্ঠী শিশু কিশোরদের ঈদের পোষাক উপহার প্রদান করেছে।
আমরা চাই আমাদের শিশুকিশোররা উন্নত জীবনবোধ ও উদার মন মানসিকতা নিয়ে বেড়ে উঠুক।