২৩ আগস্ট ২০২৩


যুবদল নেতা ওয়ারিশের পিতার শয্যাপাশে হাকিম চৌধুরী

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : গোয়াইনঘাট উপজেলা ছাত্র দল নেতা ও বর্তমান গোয়াইনঘাট উপজেলা যুবদল নেতা এম ওয়ারিশ উদ্দিনের অসুস্থ পিতার শয্যা পাশে আব্দুল হাকিম চৌধুরী।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ওয়ারিশ উদ্দিনের অসুস্থ পিতাকে দেখতে ছুটে যান গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হাকিম চৌধুরী। এ সময় তিনি ওয়ারিশ উদ্দিনের পিতার চিকিৎসার খোঁজ খবর নেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মাহবুব আহমদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট শাহজাহান সিদ্দিকী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক খায়রুল আমিন প্রমুখ।

শেয়ার করুন