২১ মে ২০২২
জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় মেহেদি হাসান (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তিনি হরিপুর এলাকার উতলারপার গ্রামের বাসিন্দা।
শনিবার বিকেল সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল সাড়ে চারটার দিকে দরবস্ত বাজারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মেহেদি (২৫) নিহত হন।
জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত দুজনও মোটরসাইকেল আরোহী। তাদের অবস্থা গুরুতর। পুলিশ তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।