৭ ডিসেম্বর ২০২০


শাহজিবাজারে ট্রেন লাইনচ্যুতির ঘটনায় তদন্ত কমিটি

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শাহজিবাজারে তেলবাহী ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে টিমে কাদেরকে রাখা হয়েছে তিনি বিষয়টি স্পষ্ট করেননি। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়া।

রোববার রাতে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কীভাবে ঘটনা ঘটেছে, এর কারণ কী– এসব বিষয় তদন্তের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে টিমে কাদেরকে রাখা হয়েছে তিনি বিষয়টি স্পষ্ট করেননি। আগামী ৩ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন।

এর আগে রোববার দুপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেনের ইঞ্জিন ও ৫টি বগি লাইনচ্যুত হয়। ফলে সারাদেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এ ঘটনায় দুটি বগি উল্টে পড়ে গিয়ে তেল পড়তে শুরু করে। খবর পেয়ে স্থানীয়রা তেল কুড়িয়ে নিয়ে যায়। জানা গেছে, প্রায় ৫০ লাখ টাকার তেল স্থানীয়রা নিয়ে যায় এবং পড়ে নষ্ট হয়ে গেছে। তবে এ বিষয়ে সুস্পষ্ট কোনও মন্তব্য করতে চান না রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম।

পরে বিকাল ৪টার দিকে মৌলভীবাজারে কুলাউড়া ও বি বাড়িয়ার আখাউড়া থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে। তিনটি লাইন ব্যাপক ক্ষতি হওয়ায় উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে আসতে বিলম্ব হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে ঘটনাস্থলে এসে উদ্ধারকাজ শুরু করে। ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি।

শেয়ার করুন