৮ এপ্রিল ২০২৩
ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেফতার করেছে পুলিশ। তার কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তার বিস্তারিত জানা সম্ভব হয় নি।
শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে নগরীর বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেফতর করে পুলিশ।
এসএমপির মুখপাত্র ও অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস আজকের সিলেটকে বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে এসএমপির কোতোয়ালী থানায় দায়েরকৃত একটি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি ছিল।