৯ এপ্রিল ২০২৩


সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল গণহত্যা দিবস আজ

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল (বর্তমান শামসুদ্দিন আহমদ হাসপাতাল) গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের এই দিনে হাসপাতালে পাকিস্তানিদের নৃশংসতায় চিকিৎসক শামসুদ্দিন আহমদসহ ৭ জন শহীদ হন।

জানা যায়, নগরের প্রাণকেন্দ্রে অবস্থিত হওয়ায় ১৯৭১ সালে সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল ছিল রোগীদের ভরসাস্থল। কলেজের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. শামসুদ্দিন আহমেদ শুধু সাধারণ রোগীই নয়, পাকিস্তানিদের রক্তচক্ষু উপেক্ষা করে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেন।

মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের কাছে তিনি হয়ে ওঠেন সাক্ষাৎ দেবদূত। এ সময় সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে একটি ব্লাড ব্যাংক গড়ে তোলেন ডা. শামসুদ্দিন।

অন্যদিকে, আহত মুক্তিযোদ্ধা ও মুক্তিকামী মানুষের চিকিৎসায় তিনি গঠন করেন একটি বিশেষ মেডিকেল টিম। এই টিমেরও প্রধান ছিলেন তিনি। এই টিমে আরও ছিলেন, ডা. শ্যামল কান্তি লালা, সিস্টার সংগীতা সরকার, গীতা বিশ্বাস, বীথি, মেইল নার্স মাহমুদুর রহমান, ওয়ার্ড বয় সৈয়দ মুখলিছুর রহমান, অ্যাম্বুলেন্স চালক কোরবান আলী প্রমুখ।

স্বাধীনতা সংগ্রামীদের সেবায় নিবেদিত ছিলেন তারা প্রত্যেকেই। একাত্তরের ৯ এপ্রিল হাসপাতালে ঢুকে পাক হানাদার বাহিনী।

এ সময় হাসপাতালে দায়িত্বরত ডা. শামসুদ্দিনসহ অন্যদের ধরে দাঁড় করানো হয় লাইনে। মেজর রিয়াজ অর্ডার দেয়, ‘খতম করদো সবকো।’

শেয়ার করুন