৬ এপ্রিল ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় একাধিক মাদক মামলার আসামি ইয়াবা ট্যাবলেট সহ মধ্যনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে।
বুধবার গভীর রাতে উপজেলার ২নং বংশীকুন্ডা উত্তর ইউপির অন্তর্গত মধ্যনগর রাঙ্গামাটি গ্রামের পূর্ব দিকে পাকা রাস্তার উপর থেকে গোপাল তালুকদার(৩৬)নামের একজনকে গ্রেপতার করেছে। সে মৃত ঐগ্রামের মৃত যোগেশ চন্দ্র তালুকদারের একমাত্র ছেলে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ৭৫ (পঁচাত্তর) পিছ ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয় এবং মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু পক্রিয়াধীন।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক বিষয়টি নিশ্চত করেছেন।