২৯ মার্চ ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নে বিশ্বশান্তি কল্পে উদযাপিত হচ্ছে বসন্ত কালে বাসন্তী দেবীর পূজার্চনা। নিয়ামতপুর সার্বজনীন বাসন্তী মন্দির কমিটির উদ্যোগে ২৭শে মার্চ থেকে ষষ্ঠীর মধ্যদিয়ে শুরু হয়েছে ৫দিন ব্যাপী।
মধ্যনগরের ৭নং ওয়ার্ডের নিয়ামতপুর গ্রামে ১৪২৮বাংলা থেকে গ্রামবাসীর উদ্যোগে বাসন্তী দেবীর পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই বাঙ্গালীর আদি দূর্গাপূজো ছিল। যদিও এখন আশ্বিন শুক্লপক্ষের দুর্গাপুজো রাষ্ট্রিয় সম্মাননার মধ্যদিয়ে ৫দিনব্যাপী শারদীয় উৎসব পালন করে হিন্দু ধর্মীয় লোকজন।
প্রথমবার বাসন্তী পুজা উদযাপন কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য উপানন্দ সরকার বলেন-আমরা মানব কল্যানের ত্বরে ১৪১৮বাংলা থেকে বাসন্তী দেবীর পূজা উদযাপন করে আসছি।ইতিহাসে সুরথ রাজা বসন্ত কালে এ সংকল্পে পূজাচর্না করেছিলেন বলে এই পূজার নাম বাসন্তী পূজা।