৪ মে ২০২৩


সিলেটে পৌঁছেছেন আ.লীগের কেন্দ্রীয় নেতারা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন সিলেট সিটি নির্বাচন উপলক্ষে দলীয় প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে কর্মী সমাবেশ করছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের আরামবাগ এলাকার একটি কনভেনশন হলে অনুষ্ঠিতব্য সমাবেশে যোগ দিতে দলটির কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে সিলেটে এসে পৌঁছেছেন।

সমাবেশে যোগ দিতে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান দলটির নেতারা। বিমানবন্দরে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ ডন ও কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

শেয়ার করুন