২৯ মার্চ ২০২৩
বিনোদন ডেস্ক : পুত্র সন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় ও আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি। মাহির স্বামী রাকিব সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। আমাদের ছেলের জন্য সবার কাছে দোয়া চাই।’
মঙ্গলবার দিবাগত রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন’।
উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি।