১৩ ফেব্রুয়ারি ২০১৮

ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজারে অগ্নিকান্ডে কয়েকটি দোকান ঘরসহ মালামাল পুড়ে গেছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নরসিংপুর বাজারের কাঠ মিস্ত্রি হাসনাত, রাজু উদ্দিন, আলী মিস্ত্রি ও আলা উদ্দিনের ৪/৫টি ফার্নিচার দোকান ছাড়াও গোদামে থাকা কাঠ পুড়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে নরসিংপুর বাজারের ব্যবসায়ী আব্দুল হান্নান জানান, দোকান ঘরে কি ভাবে আগুন লেগেছে তা আমরা কেউ বলতে পারছিনা। তবে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এ ঘটনাটি ঘটতে পারে বলে ধারনা করছেন তারা।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণের ব্যাপারে এখনো কোনো ধারনা করা যায়নি বলে জানান তিনি।