৩ আগস্ট ২০২২
ডেস্ক রিপোর্ট : সিলেট জেলা পুলিশ সুপার (এসপি) হিসেবে নতুন যোগদান করছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এর আগে তিনি ফেনী জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার স্বরাষ্ট্রমন্ত্রালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উল্লেখ্য, সিলেটের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হচ্ছেন।
গত ২ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তা নিশ্চিত করা হয়।