৮ ফেব্রুয়ারি ২০১৮


জিন্দাবাজার পয়েন্টে ছাত্রদলের অবস্থান, পুলিশের গুলি

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর জিন্দাবাজার পয়েন্টে বৃহস্পতিবার বেলা ৩টা থেকে অবস্থান নিয়েছেন বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল। সংগঠনের নেতা-কর্মীরা লাঠিসোটা হাতে জিন্দাবাজারে অবস্থান নেয়। বেলা ৫টার দিকে পুলিশ এসে জিন্দাবাজারে অবস্থান নেয়। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জিন্দাবাজার থেকে ছাত্রদল কর্মীরা মিছিল নিয়ে চৌহাট্টায় যায়। এ সময় প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে রাস্তার পাশে আওয়ামী লীগ নেতাদের ছবি সম্বলিত বিলবোর্ড-ব্যানার তারা ভাংচুর করে।

বেলা ৫টায় পুলিশ জিন্দাবাজারে এসে গুলি চালালে ছাত্রদল কর্মীরা সিটি সেন্টারের পাশে অবস্থান নেয়। পুলিশ গুলি চালিয়ে ছাত্রদল কর্মীদের চৌহাট্টার দিকে নিয়ে যায়।

শেয়ার করুন