২৬ মার্চ ২০২২


নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধার্ঘ অর্পণ

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত “নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাব” এর উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। একইসঙ্গে ১ মিনিট নিরবতার মধ্যদিয়ে প্রেসক্লাব নেতৃবৃন্দরা গভীরভাবে শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের অক্লান্ত ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ৷

শনিবার সকাল ৯টায় দিবসটি উপলক্ষে নবীগঞ্জ গণকবর স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, সিনিয়র সহসভাপতি ক্বারী আব্দুল কাইয়ুম, সহসভাপতি সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফাহাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ এম এ রহিম, প্রচার ও দপ্তর সম্পাদক মো. মানজার শিকদার, মহিলা বিষয়ক সম্পাদক তান্মি বেগম, কার্যনির্বাহী সদস্য সৈয়দ জুনাব আলী, মো. আব্দুল মুহিত ও শেখ জসিম উদ্দিনসহ অনেকেই।

শেয়ার করুন