১১ ফেব্রুয়ারি ২০২১


ফেঞ্চুগঞ্জে এক রাতেই ৬ টি গরু চুরি

শেয়ার করুন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : ফেঞ্চুগঞ্জের উত্তর কুশিয়ারা ইউনিয়নের মহিদপুর গ্রামে এক রাতের মধ্যেই ৬ টি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মুহিদপুর গ্রামে এ চুরি সংঘটিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিদপুর গ্রামের সমস মিয়ার ৪টি গরু চুরি হয়েছে। এরমধ্যে সাঁড় গরু ১টি যার বাজারমূল্য ৬০ হাজার টাকা, ৫০ হাজার টাকা বাজারমূল্যের ১টি গাভী গরু এবং মাঝারি সাইজের ৪০ হাজার টাকা বাজারমূল্যের ২টি বাচ্চা চুরি হয়। একই গ্রামের জিয়াউল হকের ১ লক্ষ টাকা বাজারমূল্যের ২টি গাভী গরু চুরি হয়।

স্থানীয় বাসিন্দা বদরুল আলম বলেন, গত কয়েকদিন ধরে এলাকায় অপরিচিত কিছু মানুষের আনাগোনা ছিল। চুরেরা ভোর ৫-৬ ভিতরে পিকআপ ভ্যান দিয়ে গরু নিয়ে যায়। পরে আমরা ফেঞ্চুগঞ্জ থানাপুলিশকে বিষয়টি অবগত করি।

মুহিদপুর গ্রামের বাসিন্দা এমএ জলিল বলেন, যে সময় গরু চুরি হয় ঠিক একই সময় কটালপুর বাজারে পুলিশ ডিউটিরত অবস্থায় ছিলো।

শেয়ার করুন