১৫ মে ২০২১


সিলেটে শূন্য মৃত্যুর দিনে আক্রান্ত ১৪

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় মহামারি করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ২৪ ঘন্টায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ১৪ জন। যার মধ্যে ১৩ জনই সিলেটের। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৮ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘন্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৪ জন করোনা আক্রান্ত সনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার ১৪ জন ও মৌলভীবাজারের ১জন সনাক্ত হয়েছেন।

নতুন এই ১৪ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৪৫৬ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৮৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৬২ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৩২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ৩৭৮ জনের করোনায় আক্রান্ত সনাক্ত হয়েছে।

গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৮ জন। এরা সবাই সিলেটের। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৩৩৭ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৪৮০ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২ হাজার ৬৮৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৯২৩ জন ও মৌলভীবাজারে ২ হাজার ২৪৬ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২ জন করোনা আক্রান্ত রোগী। সবিমিলিয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৭৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৫৯ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১১ জন ও মৌলভীবাজারে ১ জন।

এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭৭ জনে। এরমধ্যে সিলেট জেলার ৩০২ জন, সুনামগঞ্জে ২৮ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৯ জন রয়েছেন।

শেয়ার করুন