২ জুন ২০২২


নবীগঞ্জে গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : নবীগঞ্জে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে আব্দুল খালিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল খালিক পানিউমদা ইউনিয়নের পানিউমদা (তেতৈয়াপাড়া) গ্রামের মৃত আজমান উল্লাহর ছেলে।

বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার পানিউমদা ইউপির দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে তেতৈয়াপাড়া গ্রামের কৃষক আব্দুল খালিক গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে পার্শ্ববর্তী দীঘিরপাড় এলাকায় গরু চরাতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা মরদেহ বাড়িতে আনে।

নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে মৃত্যুর খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে।

শেয়ার করুন