২৪ ফেব্রুয়ারি ২০২৩


অনলাইন নিউজ পোর্টালগুলোর আবেদনের সাথে সাথে ঝুঁকিও রয়েছে- বাচ্চু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ঢাকা সাংবাদিক ইউনিয়ন নেতা দৈনিক সকালের সময়ের চিফ রিপোর্টার ইউসুফ আলী বাচ্চু বলেছেন, সংবাদপত্র একটি স্বাধীন জাতিসত্তার চতুর্থ স্তম্ভ। আর অনলাইন নিউজপোর্টাল সাংবাদিকতার পেশাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। অনলাইন পোর্টালের মধ্যেমে সাংবাদিকরা মূহুর্তের মধ্যেই দেশ সমাজ ও জাতির চিত্র তুলে ধরতে পারছেন।

সরকার এখন অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধন দিচ্ছে। সময়ের সাথে সাথে অনলাইন নিউজ পোর্টালগুলোর আবেদন যেমন বাড়ছে, তেমনি ঝুঁকিও রয়েছে। তাই এই ফ্ল্যাটফর্মে কাজ করতে হলে নিজেকে সেভাবেই গড়ে তুলতে হবে। রিপোর্টিং এর ক্ষেত্রে সোর্স মেইনটেইন করা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি একটি নিউজ কয়েকভাবে লেখা যায় সেটা সংশ্লিট বিটের রিপোর্টারদের লেখা পড়ে নিজের আলোচনার মাধ্যমে নিজের ত্রুটিগুলো সমাধান করতে হবে। এবং ভালো রিপোর্টার হতে হলে বেশি বেশি পড়তে হবে।

শুক্রবার দুপুরে নগরীর রেইনবো গেস্ট হাউজের হল রুমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

পত্রিকার সম্পাদক রজতকান্তি চক্রবর্তীর সভাপতিত্বে এবং পত্রিকার প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অগ্রযাত্রার এক যুগ পূর্তি ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, দায়িত্বশীল ও আজকের সিলেট ডটকমের জেলা উপজেলা প্রতিনিধিগণ।

সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আজকের সিলেটের সহকারী সম্পাদক মিজান মোহাম্মদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বার্তা সম্পাদক খলিলুর রহমান। আগত অতিথিদের স্বাগত জানান সিনিয়র সহ সম্পাদক শাহিদ হাতিমী।

শেয়ার করুন