১০ মার্চ ২০২১
মোঃ ফাহাদ আহমদ,স্টাফ রিপোর্টার: সিলেট বিভাগের তিনটি জেলার মিলনস্থল মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার থেকে ১কেজি গাঁজাসহ সুনামগঞ্জের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ৷
বুধবার (১০ মার্চ) রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি পুলিশের এসআই ইফতেখার ইসলাম ও এএসআই মোশাহিদ কামালসহ সঙ্গীয় পুলিশের একটিদল শেরপুর বাজার মুক্তিযোদ্ধা চত্ত্বর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে শায়েস্তাগঞ্জ থেকে আসা আল-মোবারকা পরিবহনের একটি গাড়ি থেকে নামলে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার মৃত আঃ হাসিম এর ছেলে এমদাদুল ইসলাম (২৮) গ্রেফতার করা হয়।
এব্যাপারে- শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইফতেখার ইসলাম এক মাদক বিক্রেতা গ্রেফতার ও তার দেহ তল্লাশি করে ১কেজি গাঁজা উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। এবং বর্তমানে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।
তিনি আরও জানান- এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।