২২ ফেব্রুয়ারি ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের মধ্যনগর সদর ইউনিয়নের গলহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একাধারে ৩৭বছর শিক্ষকতা জীবন শেষ করে আজ বিদায়ী মানপত্রের মাধ্যমে সংবর্ধিত হলেন প্রধান শিক্ষিকা চন্দনা পন্ডিত। তিনি গলহা গ্রামের কৃতিমান নারী চন্দনা পন্ডিত।তাঁর সরকারী শিক্ষকতা জীবন ৩৯বছর এরমধ্যে ৩৭বছর সুনামের সহিত প্রধান শিক্ষিকা হিসেবে চাকুরী জীবন শেষ করেন। আজ বিদায়ী সংবর্ধনা দিযেছে গলহা সরকারী প্রাথমিক বিদ্যালয় কতৃপক্ষ।
সংবর্ধনা অনুষ্ঠানে অত্রবিদ্যালয়ের সভাপতি মবিন আহম্মেদের সভাপতিত্বে পরিচালনা করেন গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাজুল ইসলাম। এসময় মানপত্র পাঠ করেন শিক্ষার্থী মিলি ছন্দ, মানপত্রতুলেদেন মধ্যনগর সোনালী ব্যাংক শাখার ম্যনেজার দিপঙ্কর সরকার, ক্রেস্ট তুলেদেন প্রধান অতিথি মধ্যনগর উপজেলা নির্বাহীকর্মকর্তা নাহিদ হাসান খান, এছাড়াও বক্তব্য রাখেন গলহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল কাদির, প্রেসক্লাবের সভাপতি আতিক ফারুকী প্রমুখ।