২১ ফেব্রুয়ারি ২০২৩


মধ্যনগরে মাতৃভাষা দিবসের আলোচনা সভা

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার উদ্যোগে বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে একুশের প্রথমার্ধে শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১১টার সময় মধ্যনগর বিপি উচ্চ বিদ্যালয়ের কনফারেন্স হলে শিক্ষক মাখন চন্দ্র মহানায়কের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান।

এসময় বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল হক, প্রেসক্লাব সভাপতি আতিক ফারুকী, প্রভাষক সুজন সরকার, নির্মল তালকদার প্রমুখ।

শেয়ার করুন