৬ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক :
আজকের সিলেট ডটকম এর যুগ্ন সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিন এর সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরীর মাতা সায়েরা বেগম চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি একমাত্র ছেলে, ৪ মেয়ে, নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সন্ধ্যায় ৬ টায় নগরীর পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজকের সিলেট এর শোক প্রকাশ
আজকের সিলেট ডটকম এর যুগ্ন সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিন এর সিলেট ব্যুরো প্রধান সাদিকুর রহমান চৌধুরীর মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আজকের সিলেট এর প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার ও সম্পাদক রজত কান্তি চক্রবর্তী সহ প্রতিষ্ঠানটিতে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
তারা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান
আজকের সিলেট / জেকেএস ( জনি কান্ত শর্মা)