৩১ অক্টোবর ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় ৭৯২ নমুনা পরীক্ষা করে নতুন তিনজনের দেহে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ০ দশমিক ৩৮ শতাংশ। এই সময় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
রোববার সিলেট বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) কার্যালয়ের করোনা-সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ৩ জনের করোনা শনাক্ত হয়। সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮৭৪ জনে। এরমধ্যে সিলেট জেলায় ২৮ হাজার ৯৬৮ জন, সুনামগঞ্জে ৬ হাজার ২৪৫, হবিগঞ্জে ৬ হাজার ৬৪৯ এবং মৌলভীবাজারে ৮ হাজার ১৬৩ জন রয়েছেন।
এদিকে, বিভাগে করোনায় মারা গেছেন ১ হাজার ১৭৫ জন। এরমধ্যে সিলেট জেলার ৮৬৪ জন, সুনামগঞ্জের ৭৩, হবিগঞ্জের ৪৮ এবং মৌলভীবাজারের ৭২ জন রয়েছেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১১৮ জন।