১০ ফেব্রুয়ারি ২০২৩
মোঃ ফারুক মিয়া : সিলেট চলছে বইমেলা। মেলার প্রথম দিন থেকেই মেলায় বইপ্রেমিদের আমেজ উৎসাহ লক্ষ্য করা গেছে কিন্তু শুক্রবার সপ্তাহের ছুটির দিনে বই প্রেমীদের আনা গোনা ছিল বেশি। প্রথম আলো বন্ধুসভা সিলেটের উদ্যোগে ও সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় অষ্টমবারের মতো এ বইমেলা আয়োজন করা হয়েছে। সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে বইমেলার আয়োজন করা হয়েছে।
সরেজমিনে দেখা গিয়েছে , শুক্রবার সপ্তাহের ছুটির দিনে পরিবার বন্ধু বান্ধবদের সাথে বইপ্রেমি বা পাঠকরা স্টল ঘুরে ঘুরে পছন্দের বই কিনেছেন। এক সাথে বসে লেখকরা ও বই প্রেমীরা সপ্তাহের ছুটির দিনে জমেছেন আড্ডায়। আর সপ্তাহের বন্ধের দিনে সাংস্কৃতিক আয়োজনে মুখর বইমেলা। কবিতা, আবৃত্তি,গানের আসরে মুখরিত। মেলায় ঢাকা ও সিলেটের ২০টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে।
অংশগ্রহণকারী প্রকাশনা সংস্থাগুলো হচ্ছে প্রথমা, কথা প্রকাশ, অন্বেষা প্রকাশন, উৎস প্রকাশন, অ্যাডর্ন পাবলিকেশন, বাবুই, নাগরী, বাসিয়া প্রকাশনী, ঘাস প্রকাশন, পাণ্ডুলিপি প্রকাশন, পাপড়ি, অভ্র প্রকাশন, বুনন প্রকাশন, মাছরাঙা প্রকাশন, জসিম বুক হাউস, স্বপ্ন ’৭১, নগর, নোভা বুকস অ্যান্ড পাবলিশার্স, গাঙুড় প্রকাশন এবং শব্দকথা প্রকাশন।আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা বইপ্রেমীদের জন্য উন্মুক্ত থাকবে। আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, লেখক আড্ডাসহ নানা কর্মসূচি মেলায় রয়েছে।
মেলায় এবার পাওয়া যাচ্ছে মুক্তিযুদ্ধের উপর লিখা উপন্যাস, গল্প, বাঙ্গালির ইতিহাস ঐতিহ্য, সিলেটের মুক্তিযুদ্ধের ইতিহাস, ছোটদের পাওয়া যাচ্ছে গল্পের ও কবিতার বই, বড়দের জন্য রয়েছে কবিতার বই, গল্প, উপন্যাসের বইপ্রেমীদের আকৃষ্ট করছে। শুক্রবার সপ্তাহের ছুটির দিন হওয়ায় বই প্রেমীদের ভিড়ও ছিল বেশি।
আয়োরজক কমিটির সভাপতি অন্তর শ্যাম আজকের সিলেট ডটকমকে বলেন , যেভাবে আশা করছিলাম তারচেয়ে উপস্থিতি সংখ্যা দিন দিন বাড়ছে আর প্রেমীরা আস্তে আস্তে মেলায় ভিড় করতে শুরু করেছেন । আমরা আশাবাদি মেলায় বই প্রেমীদের ভিড় শেষ দিন পর্যন্ত বাড়তে থাকবে।
প্রথম আলো আয়োজিত বইমেলায় বাবুই স্টললের মডারেটর জালাল আবেদীনের সাথে কথা হল আজকের সিলেট ডটকমকে জানান, শুক্রবারে অন্যান্য দিনের থেকে বই প্রেমীদের ভিড় বেশি দেখা যাচ্ছে । শুক্রবারে বিকিকিনি বেচাকেনা ভালো হচ্ছে। তবে মাত্র ১০দিনে একটি বইমেলা শেষ হয়ে যাবে এটা বেমানান। আমরা প্রত্যাশা করি আগামিতে অন্তত মাসব্যাপী বইমেলার আয়োজন করা হবে।