১০ মার্চ ২০২৩


লেবার পার্টির পক্ষ থেকে সাংবাদিক ছামির মাহমুদকে সংবর্ধনা প্রদান

শেয়ার করুন

ডেস্ক নিউজ: লন্ডনে লেবার পার্টির পক্ষ থেকে সিলেট জেলা প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ছামির মাহমুদ-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৮টায় ব্রিকলেনের মাইক্রো বিজনেস সেন্টারে লেবার পার্টির এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশি-বংশোদ্ভূত প্রথম এমপি রুশনারা আলী।

এসময় লন্ডনের বাংলাদেশি অধ্যূষিত বেথনাল গ্রীন এন্ড বো আসনের লেবার পার্টির প্রধান নেতা, টাওয়ার হেলমেট, রেডব্রিজ, বেথনালগ্রিণসহ গ্রেটার লন্ডনের বিভিন্ন বারা কাউন্সিলের কমপক্ষে ২০জন সাবেক ও বর্তমান মেয়র এবং কাউন্সিলর, লন্ডন সিটি এসেম্বলি মেম্বার উমেশ দেশাইসহ শতাধিক বিভিন্ন শ্রেণিপেশার গুরুত্বপূর্ণ লোকজন উপস্থিত ছিলেন। পরে এক ডিনারের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্রসঙ্গত, রোশনারা আলী এমপি ২০১৩ সালে তিনি ব্রিটেনের শিক্ষাখাতের ছায়া মন্ত্রী হিসেবে কাজ করেন। ২০১৬ সালে ওই সময়ের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাকে যুক্তরাজ্যের বাংলাদেশ বাণিজ্য বিষয়ক দূত হিসেবে নিয়োগ দেন।

উল্লেখ্য যে, সাংবাদিক ছামির মাহমুদ ৬ মার্চ তিন সপ্তাহের জন্য যুক্তরাজ্য সফরে গিয়েছেন। লন্ডন থেকে ফেরার সময় ২৭ মার্চ (৪ রমজান) সৌদি আরবে পবিত্র উমরাহ হজ পালনের কথা রয়েছে। উমরাহ পালন শেষে আগামী ৭ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে।

শেয়ার করুন