৭ ফেব্রুয়ারি ২০২৩


জৈন্তাপুরে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ফোন জব্দ

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে মোবাইল ফোনের বড় চালান আটক করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার শ্রীপুর মোকামপুঞ্জি এলাকায় ৪৮ বিজিবি’র শ্রীপুর ক্যাম্পের একদল বিজিবি অভিযান পরিচালনা করে ভারতীয় তৈরি আইফোন, শাওমী, ওয়ানপ্লাস ব্যান্ডের ১৯৪ টি মোবাইল ফোন জব্দ করে। এ চোরাচালানীরা পালিয়ে যায় । জব্দকৃত মোবাইল ফোনের মূল্য ৪০ লক্ষ টাকা।

বিজিবি’র শ্রীপুর কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার মকবুল হোসেন বলেন, বিজিবি টহল জোরদার করায় ভারতীয় মোবাইল সেটের চালনা জব্দ করা হয়েছে। আমাদের কোন সোর্স নেই। প্রায় প্রতিদিন মহিষ আটক হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন