২৯ জুন ২০২২


বালাগঞ্জে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

শেয়ার করুন

বালাগঞ্জ প্রতিনিধি : বালাগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।

বুধবার দিনভর তিনি বালাগগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের সাম্প্রতিক বন্যায় ২৫০ পরিবারের মাঝে ত্রাণ ও শিশু খাদ্য বিতরণ করেন।

জেলা প্রশাসক প্রথমে বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের টিএ সেন্টারে ৪৮ টি পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন। পরবর্তীতে নৌকা যোগে ক্রমান্বয়ে বাংলাবাজার ইউনিয়নের তেতুলিয়া গ্রামে ৮০ টি পরিবার, তেগুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ টি পরিবার, বাংলাবাজার উচ্চ বিদ্যালয় ১০ টি পরিবার, ৪ নং পশ্চিম গৌড়িপুর ইউনিয়ন পরিষদে ২২ টি পরিবারসহ বিভিন্ন স্থানে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

ত্রান বিতরণ শেষে জেলা প্রশাসক মো.মজিবর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট জেলার বন্যা কবলিত কেউ অভূক্ত থাকবে না, আমাদের পর্যাপ্ত ত্রাণ সহায়তা রয়েছে, বন্যা কবলিতদের নিয়মিত ত্রাণ দেওয়া হচ্ছে। এছাড়া আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির তালিকা তৈরি করতেছি। এ তালিকার উপর ভিত্তি করে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের ব্যাবস্থা করা হবে যেন সবাই খুব দ্রুত নিজেদের স্বাভাবিক জীবনে ফিরতে পারে।

তিনি আরো বলেন, আজ আমরা বালাগঞ্জ এলাকায় বন্যা দূর্গত পানিবন্দী অসহায় ২৫০ পরিবারকে ত্রাণ সামগ্রী ও শিশুখাদ্য বিতরণ করি। এছাড়া এখানে কিছু আশ্রয়কেন্দ্র পরিদর্শন করে বন্যা দূর্গত অসহায় মানুষের খোঁজখবর নেই।আমাদের ত্রাণ বিতরন অব্যহত থাকবে।

এ সময় বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার সহ প্রশাসেনর সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন