৬ ফেব্রুয়ারি ২০২৩


‘সিলেট ক্যামব্রিয়ান কলেজ’র একাদশ শ্রেণির ‘নবীন বরণ’ সম্পন্ন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ‘সিলেট ক্যামব্রিয়ান কলেজ’ এর ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ‘নবীন বরণ’ দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাহেলা আক্তার প্রিয়া’র পরিচালনায় ও সৈয়দ রুবেল আলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রথমেই ফুলেল শুভেচছায় দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের বরণ করে অভিবাদন জানায়।

সিলেট ক্যামব্রিয়ান কলেজের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল শিব্বির আহমদ ওসমানী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের রেক্টর সাবিহা চৌধুরী, ভাইস প্রিন্সিপাল মির্জা বশির আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক তাসনীম মোশাররাত চৌধুরী, সিলেট ক্যামব্রিয়ান কলেজ মজুমদারী ক্যাম্পাসের ইনচার্জ প্রভাষক মোহাম্মদ ওয়ালীদ, বাংলা প্রভাষক ঐশি আফরিন, ইংরেজি প্রভাষক জান্নাত আরা জেনি, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ আবুবকর সিদ্দিক প্রমূখ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ সুবিদ বাজার ক্যাম্পাসের প্রভাষক লুৎফা আক্তার লিপা, প্রভাষক মুয়াজ আহমদ, রিমা আক্তার, লিপি আক্তার প্রমূখ।

শেয়ার করুন