৪ অক্টোবর ২০২২


জৈন্তাপুরে বৃদ্ধের লাশ উদ্ধার

শেয়ার করুন

জৈন্তাপুর প্রতিনিধি : জৈন্তাপুরে ঘরের তীরের সাথে রশি বেঁধে নিহত কাসিম আলী (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। তিনি হেমুদত্ত পাড়া গ্রামের মৃত ইসমাইল আলীর ছেলে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের হেমুদত্ত পাড়া গ্রামে নিজ বসত ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে প্রতিদিনের ন্যায় কাসিম আলী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার সকাল ৯টার দিকেও তার ঘর হতে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দেখতে পান- ঘরের তীরের সাথে কাসিম আলীর দেহ ঝুলছে।

এসময় পরিবারের লোকজনের চিৎকারে প্রতিবেশীরা এসে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জৈন্তাপুর মডেল থানাপুলিশকে খবর দেন। পরে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ।

জৈন্তাপুর মডেল থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে অভাব ও হতাশার কারণে কাসিম আলী আত্মহত্যা করতে পারেন। তবে অন্য কোনো বিষয়ও আছে কি না- খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন